১৯ জানুয়ারি ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে একটি পরিত্যক্ত তাজা গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার লক্ষ্মীপাশা থেকে এই গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপাশা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি পুকুর খোঁড়ার সময় হঠাৎ গ্রেনেডটি দেখতে পায়। তাৎক্ষণিক তিনি থানা পুলিশকে অবগত করলে বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ মডেল থানার এএসআই জাকির হোসেন একদল পুলিশ নিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পরে সিলেট র্যাব- ৯ এর এ্যাডিশনাল এসপি মনিরুজ্জামানের নেতৃত্বে বিশেষ একটি দল গ্রেনেডটি পর্যবেক্ষণ করতে আসেন।
এ বিষয়ে র্যাবের পরিদর্শক ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গ্রেনেডটি তাজা রয়েছে। গ্রেনেডের গায়ে পিওএফ লেখা রয়েছে। প্রাথমিক ধারণা গ্রেনেডটি পাকিস্তান আমলের। সেনাবাহিনীর মাধ্যমে সেটি ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
(আজকের সিলেট/১৯ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)