১৯ জানুয়ারি ২০১৮


সুনামগঞ্জে বাস খাদে পড়ে আহত ৩০

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ের সাদিরপুর এলাকায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিরাই-মদনপুর সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, যাত্রীবাহী মিনিবাসটি দিরাই পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে সিলেটে অনুকূল ঠাকুরের উৎসবে যোগদানের জন্য যাচ্ছিল। এসময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসে থাকা যাত্রীরা আহত হন। গুরুতর আহত ১০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওএয়া হয়েছে।

দিরাই থানার ওসি মোস্তফা কামাল বলেন, অতিরিক্ত যাত্রী ও গাড়ির দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় তাদের হাসপাতালে ৩০ জন চিকিৎসা নিয়েছে। গুরুতর আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(আজকের সিলেট/১৯ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন