৭ নভেম্বর ২০২২


সিসিকের নতুন সিইও কর্মকর্তা বদরুল হক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ বদরুল হককে পদায়ন করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার এক বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব প্রদান করা হয়।

বর্তমানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে রয়েছেন বিধায়ক রায় চৌধুরী। গত ৭ সেপ্টেম্বর তাঁকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদন্নোতি দিয়ে বদলি করা হয়। এর আগে ২০১৮ সালে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে যোগ দেন বিধায়ক রায় চৌধুরী।

শেয়ার করুন