৬ নভেম্বর ২০২২


দক্ষিণ সুরমায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পিছনে সুরমা নদীর তীর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত তার নাম ও পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

রোববার সকালে মোগলাবাজার থানাপুলিশ লাশটি উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- মহানগরীর ২৬ নং ওয়ার্ডের বিভাগীয় পাসপোর্ট অফিসের পিছনে সুরমা নদীর তীরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে সকাল পৌনে ৮টার দিকে স্থানীয়রা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে অবগত করেন। খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

শেয়ার করুন