৩ নভেম্বর ২০২২


এ বিজয় পৌরবাসীর : মেয়র মুহিব

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত প্রথম মেয়র মুহিবুর রহমান বলেছেন, এ বিজয় বিশ্বনাথবাসীর বিজয়। এ বিজয় নবগঠিত পৌরবাসীর ভাগ্য উন্নয়নের বিজয়। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় বিশ্বনাথ পৌরসভার সর্বস্থরের নাগরিককে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ বিশ্বনাথ পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলা হবে।

বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, ১৯৮৫ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৯০ সাল পর্যন্ত বিশ্বনাথের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক অবদান রাখেন তিনি। এরপর ২০০৯ সালে আবারও স্বতন্ত্র প্রার্থী হয়ে বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচত হন তিনি। এরই ধারাবাহিকতায় বিশ্বনাথের প্রথম পৌর নির্বাচনেও বিশাল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচত হন তিনি।

শেয়ার করুন