২ নভেম্বর ২০২২


ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে রাগীব-রাবেয়া মেডিকেলে হামলা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজনদের সঙ্গে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে আটটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে তাত্ক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত বিবরণ জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন