৮ নভেম্বর ২০২৩


মৌলভীবাজারে ভারতীয় নাসিরবিড়ি পুড়িয়ে ধ্বংস

শেয়ার করুন

 

শমশেরনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের ভারতীয় ১ লক্ষ ৩৮ হাজার নাসির বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে শমশেরনগর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণে আদালতের নির্দেশে জব্দকৃত এসব বিড়ি পুড়িয়ে ধ্বংস করে ফাঁড়ি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁড়ি ইনচার্জ ওসি (নিরস্ত্র) শামীম আকনজি।

জানা গেছে,গত ১৩ সেপ্টেম্বর শমশেরনগর- কুলাউড়া সড়কের সরিষতলা এলাকা থেকে প্রাইভেট কারসহ ভারতীয় অবৈধ ১ লক্ষ ৩৮ হাজার নাসির বিড়ি আটক করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে জব্দকৃত বিড়ি ধ্বংসের জন্য আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রইস আল রেজওয়ান এর উপস্থিতিতে এসব বিড়ি ধ্বংস করা হয়।

এএস // আতারা

শেয়ার করুন