৩১ অক্টোবর ২০২২


দোয়ারাবাজারে হাছনবাহার যুব সংঘের অফিস উদ্বোধন

শেয়ার করুন

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের বৈঠাখাইবাজারে হাছনবাহার যুব সংঘের অফিস উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বিকেল স্হানীয় বৈঠাখাইবাজারে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে

হাছনবাহার যুব সংঘের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের ৭ ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ, ৬ নং ওয়ার্ডের সদস্য জামাল উদ্দীন, ৪ নং ওয়ার্ডের সদস্য মাসুক মিয়া, সুরমা ইউনিয়নের উপ- নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হযরত আলী, তাইজুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি ও সমাজ সেবক আবু হানিফা মোহাম্মদ জিয়ার রহমান আব্দুল আলী, মোশারফ হোসেন, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুল মালেক, লাল মিয়া, হাছন আলী, ফজর আলী,হারুন মিয়া, রুপ মিয়া আব্দুর রহিম, জামির হুসেন, আতর আলী, হাছনবাহার যুব সংঘের সদস্য নজরুল ইসলাম,রুপ মিয়া,সুজন মিয়া, হাছন আলী, সফর আলী,জুবেল মিয়া,শাহিন আলম, মাহিন আলম, সাইকুল ইসলাম রুপচান আহমদ জীবন ইমান হুসেন, আব্বাস আলী,আমজাদ হোসেন রাজু মিয়া,সজিব মিয়া প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হাছনবাহার যুব সংঘের সাধারণ সম্পাদক হাসেন আলী।

শেয়ার করুন