১৬ জানুয়ারি ২০১৮
শাবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন আগামী (১৮ জানুয়ারি) বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
নির্বাচনে প্রতিবারের মতোই আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের একটি প্যানেল অংশগ্রহণ করছে বলে জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন।
তিনি বলেন, নির্বাচনে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষক পরিষদ’ এবং ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক পরিষদ’ নামের তিনটি প্যানেল প্রতিদ্বন্দিতা করবে।
নির্বাচনের আগের দিন বুধবার ক্যাম্পাসে সকল ধরনের নির্বাচনী ক্যাম্পেইন বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঊদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ থেকে সভাপতি পদে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো.ওমর ফারুক, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, কোষাধ্যক্ষ পদে সহকারী অধ্যাপক আসিফ ইকবাল প্রতিদ্বন্দিতা করবেন।
সদস্য পদে এই প্যানেল থেকে অধ্যাপক ড. এসএম সাইফুল ইসলাম, অধ্যাপক ড. তুলসী কুমার দাস, সহযোগী অধ্যাপক ড. মাজহারুল হাসান, সহকারী অধ্যাপক মো. মুয়িদ হাসান, প্রভাষক বিশ্বপ্রিয় চক্রবর্তী, মো. হাম্মাদুল হক প্রতিদ্বন্দিতা করবেন।
আওয়ামী-বামপন্থী শিক্ষকদের অন্য প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’র প্যানেল থেকে সভাপতি পদে অধ্যাপক ড. রাশেদ তালুকদার, সহ-সভাপতি পদে অধ্যাপক ড. আমিনা পারভীন, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক জহির উদ্দন আহমেদ, যুগ্ম সম্পাদক পদে সহকারী অধ্যাপক সৈয়দ ওমর ফারুক, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. নারায়ণ সাহা প্রতিদ্বন্দিতা করবেন।
এছাড়া সদস্য পদে অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. কবির হোসেন, অধ্যাপক ড. এসএম হাসান জাকিরুল ইসলাম, সহকারী অধ্যাপক তালুকদার মো. মিসবাহ, প্রভাষক জিয়া আহমেদ ও আশিষ কুমার বণিক প্রতিদ্বন্দিতা করবেন।
‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক প্যানেল’ থেকে সভাপতি পদে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম, সহ-সভাপতি পদে অধ্যাপক মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক মো আমিনুল হক, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক ড. ইসমাইল হোসাইন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সদস্য পদে এই প্যানেল থেকে অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. আবু ইউসুফ, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, অধ্যাপক সৈয়দা সুলতানা পারভীন, সহযোগী অধ্যাপক ড. খালিদুর রহমান প্রতিদ্বন্দিতা করবেন।
নির্বাচন কমিশনার মো. আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এতে সকলের সহযোগিতা কাম্য।
(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/১৬ জানুয়ারি/ঘ.)