১৬ জানুয়ারি ২০১৮
শাবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উদযাপন অনুষ্ঠান ‘উৎসবে অনিরুদ্ধ’ আগামী ১৮ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হচ্ছে।
মঙ্গলবার দুপুর ২ টায় শাহাজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ‘উৎসবে অনিরুদ্ধ’ অনুষ্ঠানের আহ্বায়ক আশিকুজ্জামান শাওন।
তিনি জানান, তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন সকালে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, কালার ফেস্ট, ও বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে।
“ দ্বিতীয় দিনে অপেন এয়ার কনসার্ট মাতাবে জনপ্রিয় ব্যান্ড ভাইকিংস ও ক্যাম্পাসের মিউজিক্যাল সংগঠন রিম, নোঙ্গর এবং ব্যান্ড অনিরুদ্ধ। ”
অনুষ্ঠানের তৃতীয় দিনে জনপ্রিয় ব্যান্ড ‘ভাটিয়াল শহুরে’ ও ক্যাম্পাসের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় একস্টিক সন্ধ্যা ও গালা ডিনার থাকবে বলে জানান শাওন ।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৩ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান রানা, শরীফুল ইসলাম, তারেক বিন আব্দুল্লাহ, নুরুল আমীন, মামুন শাহ, শাকিল আহমেদ, রেজাউল করিম শুভ, আবু হামজা ইব্রাহিম, সুস্ময় সাহা, তৌহিদুর রহমান, সুকান্ত ঘোষ, সজল ভৌমিক প্রমুখ।
(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/১৬ জানুয়ারি/ঘ.)