২৩ অক্টোবর ২০২২
মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের দুই বারের সাবেক ইউপি সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আল্লাদ মিয়া (৭০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
রোববার ভোর পাঁচটার দিকে।তিনি চেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ঘুলুয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য মৃত লাল মিয়ায় বড় ছেলে। দুপুর ১২ টার দিকে ঘুলুয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে তার জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে সহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ওই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তার শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।