২২ অক্টোবর ২০২২


সুরমা ইউপিতে নৌকা প্রতিক নিয়ে লড়তে চান কাদির মেম্বার

শেয়ার করুন

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হালিম বীরপ্রতীকের গত ২২ সেপ্টেম্বর তার অকাল মৃত্যুতে চেয়ারম্যানের পদ শুন্য হওয়ায় এই ইউনিয়নে বইছে উপ-নির্বাচনের হাওয়া।

এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি নির্বাচন কার্যক্রম। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীরা এখন মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটাররা তারা তাদের পচন্দের প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কাদির মেম্বার দীর্ঘদিন ধরে তিঁনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়, করোনার মহা দুর্যোগের শুরু থেকে তাঁর সাধ্য অনুযায়ী মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন। তাঁছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষের সেবা ও ব্যক্তিগতভাবে অসহায় গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সকল শ্রেণী পেশার মানুষ তাঁর আচার ব্যবহারে মুগ্ধ। তাই আব্দুল কাদির মেম্বারের নাম ইউনিয়নের সর্বস্তরের মানুষের মুখে-মুখে। সৎ সাহসী ভাল প্রার্থী হিসাবে সুরমা ইউনিয়নের জন্য যোগ্য।

আব্দুল কাদির মেম্বার উপজেলার সুরমা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বৈঠাখাই গ্রামের মরহুম আব্দুর রশিদের ছেলে।

তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দোয়ারাবাজার উপজেলা শাখার সদস্য ২০১২ সালে সুরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (চলমান) ২০১৯ সালে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুরমা ইউনিয়ন শাখার সদস্য সচিব, ২০২০ সালে বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের সুরমা ইউনিয়ন শাখার আহবায়ক ২০১৯/ ২০২০ সালে ৯ নং সুরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন ২ বার এবং এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, হত-দরিদ্র জনগণকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে সকলের প্রাণ ছুঁয়েছেন।

জানা গেছে, জনসেবার লক্ষ্য নিয়ে ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নিজেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে আগামী ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে নৌক পতিক নিয়ে নির্বাচন করতে চান।

৯ নং সুরমা ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীরা জানান, আব্দুল কাদির মেম্বার একজন সৎ ন্যায়-পরায়ন ও জনবান্ধব প্রকৃতির লোক। বিপদে,দূঃসময়ে আমরা তার নিকট থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা পেয়েছি। এলাকায় সামাজিক,পারিবারিক বিভিন্ন কার্যকলাপে তাহার ভুমিকা অসীম। আমরা আগামী সুরমা ইউনিয়নে উপ-নির্বাচনে ৯ নং
সুরমা ইউনিয়নে উন্নয়নের রুপকার হিসেবে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদির মেম্বার বলেন, আমি চার দশক ধরে আওয়ামী রাজনৈতির সাথে জড়িত। আমার ইচ্ছা আছে নির্বাচন করার যদি নৌকা পতিক পাই উপ-নির্বাচন করবো। এ প্রতিজ্ঞা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছি। ৯ নং সুরমা ইউনিয়ন কে একটি মডেল ইউনিয়ন হিসেবে পরিণত করা আমার লক্ষ্য। আমি আশাবাদী এবং আমার এলাকার ভোটারদের প্রতি দৃঢ় বিশ্বাস যে,সকলেই আমাকে ভোট দিয়ে এলাকার উন্নয়ন মূলক কাজ করার সুযোগ দিবে। নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমি সবার দোয়া প্রত্যাশী।

শেয়ার করুন