১৫ জানুয়ারি ২০১৮


জগন্নাথপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তানিয়া আক্তার মোহনা নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোহনা সাদিপুর গ্রামের মৃত আবদুল হাফিজ ওরফে মনি মিয়ার মেয়ে। তিনি কলকলিয়া ইউনিয়নের শাহজালাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

সোমবার দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মোহনার মরদেহ তার কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আছে দেখতে পায় পরিবারের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান হাবিব জানান, প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে মেয়েটি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

(আজকের সিলেট/১৫ জানুয়ারি/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন