১৩ ডিসেম্বর ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি করপোরেশন (সিকি) ও ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর একটি হোটেলের হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফের সিলেট অফিস প্রধান কাজী দিল আফরুজ ইসলাম। এতে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.মো.হারূন অর রশীদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা.মাহবুবুর রহমান ও সিলেটের সিভিল সার্জন ডা.মনিসর চৌধুরী।
অবহিতকরণ সভায় জানানো হয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও এসডিজি লক্ষ্যমাত্রার সঙ্গে সমন্বয় করে যৌথ প্রকল্প গ্রহণ করা হবে। নতুন বছরে নতুন আঙ্গিকে প্রকল্পসমূহ বাস্তবায়নে সমীক্ষার কাজ শুরু হয়েছে।ষ্টেকহোল্ডারদের মতামত নিয়ে এসব প্রকল্প চূড়ান্ত করা হবে। সিটি করপোরেশন এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ইউনিসেফ কর্মকর্তাগণ বক্তব্যে উল্লেখ করেন।
সিসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত অবহিতকরণসভায় বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিসেফ কর্মকর্তা খন্দকার লুৎফুল খালেদ, মীর্জা ফজলে এলাহী, সিফাত ই ইসলাম ও এ এ কামরুল আলম। মুক্ত আলোচনায় অংশ নেন সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, কাউন্সিলর তৌফিকুল হাদী,আব্দুল মুহিত জাভেদ, শওকত আমিন তৌহিদ ও রেবেকা বেগম।
অবহিতকরন সভায় ইউনিসেফ কর্মকর্তা কাজী দিল আফরোজা ইসলাম বলেন, সারাদেশে কেবলমাত্র সিলেট সিটি করপোরেশনের সঙ্গে ইউনিসেফ বিশেষভাবে কাজ করছে। বিভিন্ন মানদণ্ডে বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে সিলেট পিছিয়ে থাকায় এখানে কাজ করার সুযোগ অনেক বেশি। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের আরো দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। ইউনিসেফ সিলেট সিটির নতুন পরিষদের সঙ্গে আরো নিবিড়ভাবে কাজ করতে চায়। এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও বাস্তবসম্মত প্রকল্প গ্রহণ।
এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৪২ টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর বৃন্দ ও সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।