১৫ জানুয়ারি ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির একটি বুনো বিড়ালকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রবিবার বিকেলে জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের হামিদিয়া চা বাঘানে খাবারের খোঁজে লোকালয়ে আসলে এলাকাবাসী এটিকে পিটিয়ে হত্যা করে।
বন কর্মকর্তা মিহির কুমার এ ব্যাপারে বলেন, আমি এই ব্যাপারে অবগত নই। খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বন্যপ্রাণী গবেষক তানিয়া খান জানান, বুনো বিড়ালটি মাংসাশী প্রাণী। এরা এখন বিপন্ন প্রায়। এক সময় মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন জঙ্গলে এদের দেখা মিলতো। বর্তমানে তেমন দেখা যায় না।
(আজকের সিলেট/১৫ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)