১৪ অক্টোবর ২০২২


টাংগুয়ার হাওরে তিন লাখ টাকার নিষিদ্ধ জাল উদ্ধার, আটক ৩

শেয়ার করুন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ চারটি বেড়জাল, তিনটি নৌকাসহ তিনজনকে আটক করেছেন উপজেলা সহকারী কমিশন ভূমি আসাদুজ্জামান রনি। আটককৃত জালের মূল্য তিন লাখ টাকা।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী টাংগুয়ার হাওরের জীব বৈচিত্র্য রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, টাংগুয়ার হাওরে নিষিদ্ধ বেড়জাল দিয়ে মাছ ধরছে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) আসাদুজ্জামান রনি নিষিদ্ধ চারটি বেড় জাল, তিনটি নৌকাসহ তিন জনকে আটক করেন। পরে মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে আটক ১৪০০ হাত নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয় আর এর সাথে জড়িত নৌকার তিনজন মাঝিকে ১৫০০ টাকা জরিমানা করা হয় ছেড়ে দেয়া হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন সদ্য যোগদান করা তাহিরপুর উপজেলা সহকারী কমিশন (ভূমি) আসাদুজ্জামান রনি।

তিনি জানান, টাংগুয়ার হাওরে যে কোন ধরনের অনিয়ম প্রতিরোধ আমাদের অভিযান পরিচালিত হবে। কাউকে ছাড় দেয়া হবে না, সে যত বড় শক্তিশালী লোকেই হউক। আইন অমান্যকারীদের আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন