১২ অক্টোবর ২০২২
মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সোহেল মিয়া নামে এক ভূয়া প্রাণী চিকিৎসকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুর দুইটায় উপজেলা চত্বরে তাকে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান পলাশ। তিনি বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।