১২ অক্টোবর ২০২২


মধ্যনগরে মায়েদের নিয়ে উঠান বৈঠক

শেয়ার করুন

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে মায়েদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর তেলীপাড়া (খলা হাটি) গ্রামের মা ও শিশু কল্যানে সচেতনতা মূলক কথোপকথনে বিশেষ আলোচনার মধ্যদিয়ে সংশ্লিষ্ট ইউ পি সদস্য সুমন চন্দ্র বর্মন এর বাড়ি উঠান চত্বরে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যসেবা, গর্ভবতী মায়ের সেবা, প্রসবকালীন, প্রসব পরবর্তী জরুরি সেবা, নবজাতকের অত্যাবশকীয় শারিরীক পরিচর্যা, প্রাতিষ্ঠানিক ডেলিভারির অপরিহার্যতা, বাল্যবিবাহ প্রতিরোধে করনীয় বিষয়ক উঠান বৈঠকে স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনায় সচেতন করা হয়। এসময উপস্তিত ছিলেন মধ্যনগর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক অনুজ কান্তি সরকার,পরিবার কল্যাণ সহকারী শিলা রানী তালুকদার,পেইড পিয়ার ভলান্টিয়ার কানন তালুকদার সহ উদ্দিষ্ট ক্লায়েন্ট ও সেবা গ্রহণকারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন