১১ অক্টোবর ২০২২
ডেস্ক রিপোর্ট : ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা একটি লাশের আত্মীয়-স্বজনদের খুজছে পুলিশ। লাশটি গত রোববার রাতে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে নগরীর নবাব রোডের কাজলশাহ এলাকার ১৪৫নং বাসার বাউন্ডারির কাটাতারের সাথে রশি দিয়ে বাঁধা ফাঁস লাগানো অবস্থায় পেয়েছে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার একদল পুলিশ সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধাকৃত লাশটি আনুমানিক চল্লিশ বছর বয়সী একজন পুরুষের। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
কেউ লাশটি সনাক্ত করতে পারলে সিলেট মহানগর পুলিশের কেতোয়ালি মডেল থানার ডিউটি অফিসারের ০১৩২০-০৬৭৫৭৩ নম্বর বা এসআই (নিরস্ত্র) অঞ্জন কুমার দেবনাথের ০১৭১৮-৯৭৯৫৪৫ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।