৩০ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান ফেঞ্চুগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার ফেঞ্চুগঞ্জ উপজেলার আনন্দমেলা কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ৩ নং ঘিলাচড়া ইউনিয়নের চেয়ারম্যান হাজী আবুল লেইছ চৌধুরী’র সঞ্চালনায় মতবিনিময় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১ নং ফেন্সুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাজী বদরুদ্দোজা।
সভায় বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ১ নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন এর চেয়ারম্যান মাওলানা হাজী বদরুদ্দোজা, ইউনিয়ন পরিষদের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন রেহানা বেগম, আকবর হোসেন, হেলাল মিয়া, আব্দুল কাইয়ুম, জুবের আহমদ, সিন্দু মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আমাতুজ্জোহরা রওশন জেবিন রুবা, এডভোকেট মুনসুর রশিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রুহুল আমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য বৃন্দ ও আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।