১১ জানুয়ারি ২০১৮
নিজস্ব প্রতিবেদক : নগরীর ফুটপাত দখলমুক্ত করতে আবারও অ্যাকশন চালিয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট নগরীর কোর্ট পয়েন্ট, লালবাজার, বন্দরবাজার, মহাজনপট্টি ও কালিঘাট এলাকার সড়কে থাকা পাঁচ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেন সিসিক মেয়র আরিফ।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ এই অভিযান চলে।
মেয়র আরিফ বলেন, নাগরিক অধিকার যারা হরন করতে চায়, তারা কখনো জনগনের বন্ধু হতে পারে না। তারা জনগনের শত্রু। নগরীর বাসিন্দাদের স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও তাদের হাঁটার অধিকার ফিরিয়ে দিতে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুজ্জামানসহ বিপুল সংখ্যক পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীর অংশ নেয়।
(আজকের সিলেট/১১ জানুয়ারি/ডি/এসটি/ঘ.)