২৮ সেপ্টেম্বর ২০২২
মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ ও সকল অঙ্গসংগঠনের ব্যানারে দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও কেক কেটে জন্মদিন পালন করা হয়।
২৮সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রাটি শুরু হয়ে সারা বাজার প্রদক্ষিণ শেষে কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন তালুকদারের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক মাহবুব আলম মঞ্জুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সাংগঠনিক সাখাওয়াত হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সদস্য সচিব নিক্সন তালুকদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কবির খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল আলম লিমন প্রমুখ।