১১ জানুয়ারি ২০১৮
ফেন্সুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ থানার কটালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক টেম্পু চালক। নিহত রাহেল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউতগাঁও এলাকার লালপুর গ্রামের এলাইছ মিয়ার পুত্র।
বৃহস্পতিবার সকালে সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে- একটি সাদা রংয়ের প্রাইভেট কার( নং ঢাকা মেট্রো-ভ-১১-৯১১০) একটি টেম্পুকে পেছন থেকে ধাক্কা দিলে কার ও টেম্টু দুটি গাড়ি সড়কের খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে প্রাণ হারায় টেম্পু চালক রাহেল। ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ফেঞ্চুগঞ্জ থানার এস আই অমৃত কুমার জানান, সকাল সাড়ে ৭টায় কটালপুরে রাস্তার পাশের খাদে দু্র্ঘটনা কবলিত টেম্পু ও প্রাইভেট কার দেখতে পায় পুলিশ। দুর্ঘটনাটি সম্ভবত ভোর রাতে হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
(আজকের সিলেট/১১ জানুয়ারি/ডি/এসটি/ঘ.)