১৫ ফেব্রুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক: সিলেটে জাতীয় দৈনিক ভোরের কাগজ-এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সিলেট প্রেসক্লাবের কনফারেন্স হলে এক সুধী ও সাংবাদিক সমাবেশের আয়োজন করা হয়। সমাবশেে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
দৈনিক ভোরের কাগজের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান সাংবাদিক ফারুক আহমদের সভপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী।
জাতীয় দৈনিক ভোরের কাগজ-এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিলেটে প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আপ্তাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, সিনিয়র সাংবাদিক ফয়সাল আলম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর সাবেক সভাপতি বাপ্পা ঘোষ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসাসিয়েনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সাংবাদিক খালেদ আহমদ, আজকের সিলেট ডটকম’র বার্তা সম্পাদক মাওলানা খলিলুর রহমান, ভোরের কাগজের জাহিদুল ইসলাম সবুজ, কানাইঘাট প্রতিনিধি মোঃ আব্দুন নূর, আজকের সিলেট ডটকম’র সিনিয়র সাব এডিটর শাহিদ হাতিমী, ফটো সাংবাদিক সোহেলসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীবৃন্দ।
জাতীয় দৈনিক ভোরের কাগজ ৩২ বছরে পদার্পন উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বস্তুনিষ্ট সংবাদ-প্রতিবেদন প্রকাশ এবং দেশ ও জাতির কল্যাণে ব্রত গণমাধ্যম জাতীয় দৈনিক ভোরের কাগজের ভুয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তারোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন। কেক কেটে দৈনিক ভোরের কাগজের প্রতিষ্ঠাবাষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।