২৫ সেপ্টেম্বর ২০২২


বিশ্বনাথ পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপি নেতা জালাল

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে না এলে দল থেকে পদত্যাগ করে বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবেন বলে জানিয়েছেন তাঁর এক ঘনিষ্ঠজন।

সূত্র জানান, ‘তিনি সদর ইউনিয়নের দুই বার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেষ বয়সে নির্বাচিত হয়ে পৌরবাসীর সেবা করতে চান।’

সূত্রটি আরো জানান, বিএনপি নির্বাচনে যাবে না এটা দলীয় সিদ্ধান্ত। তাই দল থেকে পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হবেন তিনি।

বিষয়টি নিশে জানতে চাইলে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, বিএনপি নির্বাচনে না এলে দল থেকে পদত্যাগ করে মেয়র প্রার্থী হবো।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী ২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় পৌরসভা হিসেবে অনুমোদন পায় বিশ্বনাথ।

গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর এবং ২ নভেম্বর ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

শেয়ার করুন