২৫ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য হাজী বিরাম উদ্দীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।