১০ জানুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক সময়ে সারাদেশে সহ সিলেটে ও আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে গ্যাস লাইনে ছিদ্রজনিত দুর্ঘটনা।অনেক দিন আগে সিলেট নগরীর খাসদবীর পয়েন্টে গ্যাস লাইন লিক হয়ে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিস এসে আগুন সাময়িকভাবে বালুর বস্তা ফেলে নিয়ন্ত্রণ আনে। বর্তমানে ছিদ্র দিয়ে গ্যাস বেরুচ্ছে যে কোনো সময় এলাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলতিকে দায়ী করেছেন ।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে জানালে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহন করা হয় নি। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্যাস লাইনের কোনো তদারকি নেই। এ ক্ষেত্রে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের অসাবধানতা ও অসচেতনতাও রয়েছে।ফলে পাইপে ছিদ্রের ঘটনা বাড়ছে।
সিলেট বৃহত্তর খাসদবীর সৈয়দ মূগনী বিমানবন্দর সড়ক ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি হুমায়ুন আহমদ মাসুক বলেন,খাসদবীর পয়েন্টে রয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। সবচেয়ে বড় বিষয় খাসদবীর সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব নিকটে অবস্থিত। সিলেট বৃহত্তর খাসদবীর সৈয়দ মূগনী বিমানবন্দর সড়ক ব্যবসায়ী কল্যান সমিতির পক্ষ থেকে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকের কাছে সমস্যার সমাধানের অনুরোধ জানানো যাচ্ছে।
(আজকের সিলেট/১০জানুয়ারি/ডি/এসটি/ঘ.)