২৩ সেপ্টেম্বর ২০২২


সিলেটে সেইভ দক্ষিণ সুরমা’র রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম অনুষ্ঠিত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: সেইভ সিলেটের সহযোগিতায় সেইভ দক্ষিণ সুরমা ব্লাড সেন্টারের উদ্যোগে ফ্রী রক্তের গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে এই সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নারী, পুরুষ, শিশু, কিশোর মিলিয়ে প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রপ নির্ণয় করা হয়।

রক্তের গ্রপ নির্ণয় কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ছড়াকার রক্ত সংগ্রাহক প্রশান্ত লিটন, সাংবাদিক ও হবিগঞ্জ জেলার সর্বোচ্চ রক্তদাতা মিজান মোহাম্মদ, গল্পকার রক্তদাতা মিনহাজ ফয়সাল।

উক্ত আয়োজনটি পরিচালনায় ছিলেন- সেইভ সিলেটের সদস্য বোরহান আহমেদ, লাবিব তালুকদার, আব্দুল কুদ্দুস মাহেল, শিপলু আহমেদ, আলী হোসেন, তোফায়েল আহমেদ, ফখরুল ইসলাম।

অনুষ্ঠানের আয়োজক সেইভ দক্ষিণ সুরমার সদস্য বোরহান আহমেদ বলেন, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে এ ধরনের মানবিক কাজ আগেও করেছি এবং ভবিষ্যতে করে যাব ইনশাআল্লাহ। ভাল কাজে আমরা সবার সহযোগিতা কামনা করি।

শেয়ার করুন