১৮ সেপ্টেম্বর ২০২২
বিশ্বনাথ প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি পৌর শহরের শেখ তাহির আলী মার্কেটস্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু করে কয়েকশত গজ দূরে অবস্থিত বাসিয়া সেতুর উপর এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বাসিয়া সেতুর উপর পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই।