১২ সেপ্টেম্বর ২০২২
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতে আজিজুর রহমান উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের জগলু মিয়ার ছেলে।
সোমবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পরিবারের লোকজনের অলক্ষ্যে ঘরের পূর্ব পাশে থাকা একটি পুকুরে পড়ে যায় শিশু আজিজুর রহমান। তাকে ঘরের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করেন। পরে পুকুর পারে গিয়ে তাকে পানিতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে পুকুর থেকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক সিলেট নিয়ে যেতে বলেন। এরপর তাকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।