৮ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : দীর্ঘ দিন থেকে সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অনিয়ম দুর্ণীতি নিয়ে গত কয়েকদিন থেকে গণমাধ্যমের শিরোনামও হয় প্রতিষ্ঠানটি। এমন অভিযোগের মধ্যেই হঠাৎ করেই সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের একটি দল।
বৃহস্পতিবার দুপুরে দুদকের টিম পাসপোর্ট অফিস পরিদর্শন করে।
দুদক সিলেট কার্যালয়ের সিলেটের উপ-পরিচালক নূর-ই-আলম বিষয়টি নিশ্চিত করে বলেন- আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ এসেছিলো। আমরা প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে প্রাথমিক তদন্ত করার অনুমোদন পেয়েছি। তাই তদন্তের স্বার্থে বৃহস্পতিবার দুপুরে দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিনের নেতৃত্বে একটি টিম বিভাগীয় পাসপোর্ট অফিসে যায়। আগামী সপ্তাহে তদন্ত রিপোর্ট প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। রিপোর্ট অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।