১ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লন্ডনে জাতির পিতার ভাস্কর্যের প্রতিষ্ঠাতা ও লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফছার খান সাদেক।
বৃহস্পতিবার টুকুর ন্যাম ভবনের বাসায় লন্ডনে বসবাসরত সাদেকের পক্ষে তার কয়েক বন্ধু এ ফুলেল শুভেচ্ছা জানান। তারা হলেন- সুজন, শফিক, ঝুটন, অলিল, সুমন ও ফরহাদ।
এসময় শামসুল হক টুকু বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কখন কাকে কোথায় রাখবেন এটা তিনি জানেন। আমি তার একজন কর্মী মাত্র। সবাই দোয়া করবেন আমি যেন নতুন দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।
এসময় নতুন ডেপুটি স্পিকার বহির্বিশ্বে লন্ডনে জাতির পিতার ভাস্কর্যের প্রতিষ্ঠাতা আফছার খান সাদেকের মঙ্গল কামনা করেন।