১ সেপ্টেম্বর ২০২২


ছাতকের চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে তিন মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম জাকির হোসেন(৫০)। তিনি জেলার ছাতক উপজেলার ইসলামপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার শরীফুল আলম জানান, জাকির হোসেনকে ৮ জুলাই একটি চেক ডিজঅনার মামলায় তিন মাসের দণ্ডদেন আদালত। ওই দিনই আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। দুপুরে হঠাৎ তার বুকে ব্যথা অনুভব করলে সঙ্গে সঙ্গে তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়।

সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুর বিভাগের চিকিৎসক ডা. রবীন্দ্র তালুকদার কয়েদিও মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েদি জাকির হোসেনকে কারাগারের লোকজন হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তবে কি কারণে তিনি মারা গেছেন প্রাথমিকভাবে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান ওই চিকিৎসক।

শেয়ার করুন