১ সেপ্টেম্বর ২০২২


লাখাইয়ে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত

শেয়ার করুন

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে পিক আপের চাপায় আব্দুল মুত্তালিব নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি মশাদিয়া গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে। নিহত আবু তালিব মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হবিগঞ্জ -লাখাই সড়কের ভাদিকারা ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দর্ঘটনা ঘটে।

লাখাই থানার ওসি সাইদুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক লাখাই থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

শেয়ার করুন