১২ জুলাই ২০১৭


খাদিমনগরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সদর উপজেলা থেকে রিয়াজুল হক রাজু(১৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহত রাজু চাতল গ্রামের অটোরিকশা চালক নুরে আলম টিটুর ছেলে। তারা আগে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা বাসিন্দা।

বুধবার সকালে উপজেলার খাদিমনগর ইউনিয়নের চাতল গ্রামে তার নিজ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মাস সাতেক আগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে চাতলের এক আত্মীয়ের কাছ থেকে জায়গা ক্রয় করে একটি বাড়ি করে সেখানে স্থানান্তর হন। গতকাল মঙ্গলবার মোবাইল নিয়ে স্থানীয়ভাবে কিছু যুবক রাজুর বিচার করেন। সাথে তার পরিবারকেও ডেকে নিয়ে বকাঝকা করা হয়। এতে রাজু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এরই জের ধরে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে।

শাহপরাণ থানার ওসি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল সংক্রান্ত বিষয় নিয়ে রাজুকে কয়েক যুবক বিচার করেছেন । তবে সেখানে কোন মুরব্বি না থাকায় বিষয়টি খোঁজ নিচ্ছি। বিচারে সংশ্লিষ্ট যুবকরা গা ঢাকা দিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

 

 

(আজকের সিলেট/১২ জুলাই/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন