৩ সেপ্টেম্বর ২০২৩
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট জেলা ও মহানগর যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সই করা বিজ্ঞপ্তিতে এই দুই শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
সদ্য ঘোষিত সিলেট জেলা আওয়ামী যুবলীগের কমিটিতে সহ সম্পাদক পদে স্থান পেয়েছেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এম মহিউদ্দিন মহি, সদস্য হিসেবে স্থান পেয়েছেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ ও পূর্ব জাফলং ইউনিয়নের এডভোকেট রাশেদ পারভেজ লাভলু।
সিলেট জেলা যুবলীগের কমিটিতে স্থান পাওয়া গোয়াইনঘাট উপজেলার নতুন নেতৃবৃন্দকে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।তারা বলেন জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া ব্যক্তিরা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।