২৫ আগস্ট ২০২২


দক্ষিণ সুরমায় স্মরণ সভায় আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমায় বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আওয়ামীলীগের আলোচনা সভায় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অনুষ্ঠানস্থলের বেশকিছু চেয়ার ভংচুর করা হয়। পুলিশ এসে দুই পক্ষকে থামিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ সুরমার ময়ূরকুঞ্জ সেন্টারে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আ.স.ম মিসবাহ’র সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সম্মেলনে আওয়ামীলীগের যুগ্ন মহাসচিব মাহবুল আলম হানিফ এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ষূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ময়ূরকুঞ্জ সেন্টারে আয়োজিত আলোচনা সভায় এমপি হাবিবুর রহমান হাবিব এবং যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আ.স.ম মিসবাহ’র সমর্থকদের মাঝে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পক্ষ অপর পক্ষকে চেয়ার দিয়ে আঘাত করতে থাকেন। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেন প্রাথমিকভাবে জানা গেছে।

বিষয়টি নিয়ে জানতে দক্ষিণ সুরমা থানার ওসি মোহাম্মদ কামরুল হাসান তালুকদারকে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেন নি।

শেয়ার করুন