১১ নভেম্বর ২০২৩
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা ।
ডেস্ক রিপোর্ট : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে মহানগর যুবলীগের উদ্যোগে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়।এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ১৯৭২ সালের এই দিনে এশিয়া মহাদেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।
মহানগর যুবলীগকে ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশ ও সমাজের ভবিষ্যতের রূপকার হবে এই যুবলীগ, অতীতের ন্যায় আগামীতেও সিলেট মহানগর যুবলীগ রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার অতন্দ্র প্রহরী হয়ে দেশ ও জনগণের কল্যানে কাজ করে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ ।
এএস // প্রেবি // আতারা