১৪ আগস্ট ২০২২


ওসমানীতে লন্ডনগামী বিমানে ‘বার্ড হিট’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির ধাক্কায় বিকল হয়ে পরেছে যুক্তরাজ্যগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ফ্লাইটটি ৯টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা নির্ধারিত সময়ে যেতে পারে নি। পরে ঢাকা থেকে প্রকৌশলীরা এসে সমস্যা সমাধান করলে বিকেল ৩ টা ৩ মিনিটে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রোববার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে আসা উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ ঘটনা ঘটে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বার্ডহিটের কারণে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকা থেকে ইঞ্জিনিয়াররা এসে কী ক্ষয়ক্ষতি সারানোর পর এটি লন্ডনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

শেয়ার করুন