১২ জুলাই ২০১৭


মৌলভীবাজারে তিন মাদকবিক্রেতা গ্রেপ্তার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তিন মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- উপজেলার শহরের সন্দানী এলাকার জনি দাস, ভুনবী এলাকার রিপন দেব ও উত্তরসুর এলাকার বাপ্পী দাস।

বুধবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়েছে।

তিনি আরো জানান, তারা উপজেলাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

 

(আজকের সিলেট/১২ জুলাই/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন