২৫ জুলাই ২০২৩


সড়ক দুর্ঘটনায় সাব-রেজিস্ট্রার অফিস সহকারী নিহত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট-জকিগঞ্জ রোডে সিএনজি অটোরিকশা খাদে পড়ে একজন নিহত হয়েছেন। তিনি কানাইঘাট সাব-রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী আতাউর রহমান (৪৫)। আতাউর সিলেট সদরের লামাবাজার এলাকার বাসিন্দা। তার মূল বাড়ি সিলেট সদরের হাটখোলা ইউনিয়নে।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে সিলেটে-জকিগঞ্জ রোডের বিয়ানীবাজার উপজেলাধীন চারখাই ইউনিয়নের কাকুরা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কাকুরা জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কানাইঘাট থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা রাস্তার পাশের পড়ে যায়। এতে সিএনজি অটোরিকশায় থাকা ৫ যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের চারখাই বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় কর্তব্যরত ডাক্তাররা একজনকে নিহত বলে ঘোষণা করেন। খবর পেয়ে চারখাই ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

শেয়ার করুন