৫ আগস্ট ২০২২


সিলেটে শক্তিশালী ৭০ বোমা ধ্বংস

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : জৈন্তাপুরে আদালতের নির্দেশে ৩৫টি পাওয়ার জেল ও ৩৫টি ইলেকট্রনিক ডেটোনেটর ধ্বংস করেছে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের বোমা বিস্ফোরক দল। এ সময় উপস্থিত ছিলেন- সিলেট সেনানিবাসের ক্যাপ্টেন আবিদ, ক্যাপ্টেন সাদমান, জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ, এসআই শফিকুর রহমান প্রমুখ।

বৃহস্পতিবার সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং এলাকার সিদ্দিক মিয়ার মালিকানাধীন ভূমিতে মোট ৭০টি বিস্ফোরক ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, গত ৬ জুন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৯ এর একটি দল জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মনতৈল গ্রামের জামে মসজিদের নিকট হতে নাশকতা সৃষ্টির লক্ষ্য বাংলাদেশে নিয়ে আসা ভারতের তৈরি শক্তিশালী ৩৫টি পাওয়ার জেল ও ৩৫ টি ইলেকট্রনিক ডেটোনেটর উদ্ধার করে। পরবর্তীতে র‍্যাব-৯ বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করে এবং উদ্ধারকৃত আলামতগুলো পুলিশের নিকট হস্তান্তর করে।

এ বিষয়ে বোমা বিস্ফোরক দলের ক্যাপ্টেন আবিদ বলেন, ‘আদালতের নির্দেশে পুলিশের উপস্থিতিতে আমরা জব্দকৃত ভারতের তৈরি পাওয়ার জেল ও ইলেকট্রনিক্স ডেটোনেটর গুলো ধ্বংস করি।’

শেয়ার করুন