৪ জানুয়ারি ২০১৮


বোয়ালজুড়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নে স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে শতাধিক ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গতরাতে স্থানীয় কালিবাড়ী বাজারে বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সহ শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক এ.আর কাওছার। ইউনিয়ন ছাত্রদল নেতা ফখরুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা জুনাইদ আহমদ, ৪নং ওর্য়াড বিএনপির সভাপতি ও কালিবাড়ী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ক্বারি আং ছত্তার, যুবদল নেতা রাজু আহমদ, যুবদল নেতা আব্দুল হক, ছাত্রদল নেতা শাহজাহান গাজি, ফাহিম আহমদ চৌধুরী, মুরাদ আহমদ, দুলাল আহমদ, খালেদ আহমদ, মিলাদ আহমদ, শুকুর আহমদ, এমরান আহমদ, শিপন আহমদ, পুতুল আহমদ, আব্দুর রহিম, রলেক আহমদ, ছাব্বির আহমদ, আলি আহমদ, মজুম আহমদ, দুলাল আহমদ, মাজেদ আহমদ, খিজির আহমদ, ছালাম আহমদ, টিপু মিয়া, তাজিদ আহমদ, আলি আকবর, সাজন আহমদ, ওলি আহমদ, সামাদ মিয়া প্রমুখ।

(আজকের সিলেট/৪ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন