২৩ জুলাই ২০২২


হবিগঞ্জে হঠাৎ তিন ওসির রদবদল

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও বানিয়াচং থানার ওসি হঠাৎই বদলি করা হয়েছে। পুলিশের সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ের এক আদেশে তাদের বদলি করা হয়।

শুক্রবার দেয়া আদেশ অনুযায়ী- শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবকে বানিয়াচং থানায়, বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেনকে সিলেটে এবং হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক নাজমুল হক কামালকে পদোন্নতি দিয়ে শায়েস্তাগঞ্জ থানায় পদায়ন করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা শিগগির নতুন কর্মস্থলে যোগ দেবেন।

শেয়ার করুন