২০ জুলাই ২০২২
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে জীবন কর (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু জীবন কর মধ্যভাগ গ্রামের ইবন করের ছেলে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর বাবা ইবন কর বলেন, পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় শিশু জীবন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে এক ঘণ্টা পর তাকে পুকুরে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।