২০ জুলাই ২০২২
নিজস্ব প্রতিবেদক : এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুর ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত নুর ইসলাম জাউয়া বিল গ্রামের মৃত আনছর আলী ছেলে।
বুধবার সকালে সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন পীরেরগাঁও এলাকার জাউল্লা বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে জাউল্লা বিলে মাছ ধরতে যান নুর ইসলাম। এসময় পাশ্ববর্তী নয়াটিলা গ্রামের আলম মিয়ার পুকুরপাড়ে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। ঘটনাটি নিহতের ছেলে মাসুক মিয়ার পুলিশকে অবহিত করেন।
সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বিষটি নিশ্চিত করে বলেন, নুর ইসলাম বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।