২ জানুয়ারি ২০১৮
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। অপ্টিকেল ফাইপার লাইনে কাজ করার সময় গ্যাস লাইন কেটে ফেলায় শহরে গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে গ্যাস লাই মেরামতের কাজ চলছে বলে জানা গেছে। হঠাৎ গ্যাস লাইন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন শহরের লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের পৌদ্দারবাড়ি এলাকায় অপ্টিকেল কেবল টিএনটি লাইনে কাজ করার সময় শ্রমিকরা গ্যাস লাইনের পাইপ কেটে ফেলে। এ সময় বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছে লোকজন। তবে কবে নাগাত গ্যাস পাইপ সচল হবে বিয়ষটি নির্দিষ্ট করে বলতে পারছে না কর্তৃপক্ষ।
এ ব্যাপারে জালালাবাদ গ্যাসের হবিগঞ্জ ম্যানেজার কাজী দেলোয়ার হোসেন জানান, ‘গ্যাসের লাইনে মেরামতের জন্য শ্রমিকরা কাজ করছে। তবে মাটির নিচে থাকায় কোনও কোনও স্থানে ত্রুটি দেখা দিয়েছে বিষয়টি স্পষ্ট নয়। তবে আমরা কাজ করছি। যত দ্রুত সম্ভব ত্রুটি বের করে গ্যাস লাইন সচল করা হবে।
(আজকের সিলেট/২ জানুয়ারি/ডি/কেআর/ঘ.)