১৩ জুলাই ২০২২


টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ তাসকিন

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পেয়েছে দারুণ জয়।
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের হাতছানি টাইগারদের সামনে।

এই লক্ষ্যে গায়ানার প্রভিডেন্স পার্কে টস জিতে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সিরিজ জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নামা বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ সেরা তাসকিন আহমেদের জায়গায় একাদশে এসেছেন মোসাদ্দেক হোসেন।

শেয়ার করুন