১৩ জুলাই ২০২২


বন্যায় দেশে আরও দুই জনের মৃত্যু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সারাদেশে বন্যায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৮ জনে।

বন্যা সৃষ্ট দুর্ঘটনা এবং বিভিন্ন রোগে এদের মৃত্যু হয়। তবে সবচেয়ে বেশি ৬৪ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

বুধবার সারাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এত বলা হয়, বন্যাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে।

বন্যার শুরু থেকে এ পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৯১৯ জন। এতে মৃত্যু হয়েছে একজনের। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৭৮৩ জন। এক্ষেত্রে কারও মৃত্যুর খবর নেই।

এছাড়া বজ্রপাতে ১৫ জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ২১ জন। এদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৯১ জনের।

শেয়ার করুন