১ জানুয়ারি ২০১৮
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের পৃথিমপাশা গ্রাম থেকে কলি বেগম নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রী ঐ গ্রামের দিনমজুর আলাল উদ্দিনের মেয়ে। সে আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে অধ্যায়ণরত বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষণা করা হয়। এতে অকৃতকার্য কলি বাড়ি ফিরে সন্ধ্যার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে ওড়না দিলয় গলায় দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক নাদিম খান লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
(আজকের সিলেট/১ জানুয়ারি/এসটি/ঘ.)